ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ১০ লক্ষ টাকা মূল্যের সিগারেট জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগে আটক ১


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:১৮

 চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ  সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় শুল্ক ফাঁকির অভিযোগে মিজানুর রহমান(৪১) নামের একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টা সময়  উপজেলার জোরামতল এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন, চট্টগ্রাম কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথদল। অভিযানে একটি গুদামে বিপুল পরিমাণ শুল্ক না দেওয়া আফজাল টোবাকোর ব্র্যান্ডের এক্সপ্রেস নামের ১৭ কাটনে  ১ লক্ষ ৭০ হাজার সিগারেট জব্দ করা হয়।  

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম বলেন , “জব্দকৃত সিগারেটগুলোতে কোনো সরকারি ব্যান্ডরোল ছিল না। মূলত শুল্ক ফাঁকি দিয়ে এসব অবৈধ সিগারেট বাজারে সরবরাহের চেষ্টা চলছিল। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। জব্দকৃত সিগারেট ভ্যাট -টেক্সের সীতাকুণ্ড সহকারী কমিশনার কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন