নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে মুখে মাস্ক পরে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, এতে দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে।
ভুক্তভোগী আমির হোসেনের ছেলে প্রবাসী সাদ্দাম হোসেন জানান, পার্শ্ববর্তী বাড়ির আব্দুল বারেকের ছেলে মাসুম, লোকমান, মাহফুজ, নোমান, মামুনসহ আরও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং লুটপাট করে। তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে নগদ পাঁচ লক্ষ টাকা, তার স্ত্রী ও মেয়ের সাত ভরি স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র নিয়ে যায়। সাদ্দাম হোসেন জানান, তিনি গরুর খামার দেওয়ার জন্য এই টাকাগুলো ঘরে রেখেছিলেন। তার স্ত্রী সালমা বাধা দিলে হামলাকারীরা তার মাথায় আঘাত করে এবং তাকেও এলোপাতাড়ি মারধর করে লুটপাট চালিয়ে চলে যায়।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা আরও জানান, আব্দুল বারেকদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারা তাদের সম্পত্তির চল্লিশ পয়েন্ট জমি দাবি করে আসছে। তাই রোববার দুপুরে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করার সময় প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায়। তারা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ