ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুর থানা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৩:৩৭

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রহিদুল (৪০) কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত তিনটার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান  পরিচালনা করে মামলার প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে।
রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে। 

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯/০৭/২০২৫ তারিখ বেলা ১২ টার দিকে জমি জায়গা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বসত বাড়িতে রামদা, হাতকুড়াল, রড ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে  অনধিকার প্রবেশ করে আওয়ামী লীগ নেতা রহিদুল ও তার লোকজন। এমন অবস্থায় বাড়িতে ভাঙচুর লুটপাটে তাদের বাধা দিলে ইসরাইলের ছেলে আব্দুল্লাহ সাহাবী কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। রহিদুল, রেজাউল  সহ ৭ জন  অস্ত্রধারীরা। 

অস্ত্রধারীদের হামলায় আব্দুল্লাহ সাহাবী (স্থানিয় মসজিদের ইমাম) গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবীর একটি চোখ উপড়ে যায় এবং সে অন্ধত্ব বরণ করে ।

এ ঘটনায় আব্দুল্লাহ সাহাবীর মা বাদী হয়ে রহিদুল কে প্রধান আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে প্রধান আসামি রহিদুলকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। 

এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের