পাংশায় শিল্পীদের নিপুণ আঁচড়ে প্রস্তুত হচ্ছে ৯৮ প্রতিমা
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় প্রস্তুত করা হচ্ছে ৯৮টি প্রতিমা। নিখুত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এখন চলছে মাটির কাজ। উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, পাংশায় ৯৮টি মণ্ডপে পূজা উদযাপন হবে। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে। উপজেলায় সরেজমিন ঘুরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমাশিল্পীদের অতি ভালোবাসায় ও নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে একেকটি প্রতিমা।
এবার পাংশা কেন্দ্রীয় দুর্গামন্দির ও ভাই ভাই সংঘ পূজামন্দিরে প্রতিমা তৈরি করছেন রমেশ চন্দ্র পাল। তিনি বলেন, এ বছর ৫টি প্রতিমা তৈরির কাজ পেয়েছি। একটি প্রতিমা তৈরির জন্য পারিশ্রমিক হিসেবে ৩০ থেকে ৫০ হাজার টাকা নেন। একটি দুর্গাপ্রতিমা তৈরি করতে কমপক্ষে ১৫ দিন লাগে। তবে একবারে একটি প্রতিমা তৈরি করা যায় না। কাদামাটি শুকালে রংয়ের কাজ করতে হয়। সারাবছর এই সময়টির জন্য অপেক্ষায় থাকি। বছরের অন্য সময় তেমন কোনো কাজ হয় না। এই সময় এলে ব্যস্ততা বেড়ে যায়।
পাংশা ভাই ভাই সংঘ পূজামন্দির কমিটির সভাপতি উত্তম কুমার কুণ্ড বলেন, প্রতি বছরের মতো এবারো এ উৎসবটি জাঁকজমকভাবে উদযাপন করা হবে। তবে করোনা সংক্রমণ নিয়ে তারা শঙ্কিত। সংক্রমণ বৃদ্ধি পেলে উৎসবের পরিধি ছোট করতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপক কুমার কুণ্ডু বলেন, করোনা ভাইরাসের কারণে গতবারের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের নির্দেশনা রয়েছে। আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দেয়া নির্দেশনা মেনেই পূজা উদযাপন করা হবে।
পাংশা থানার পুলিশ পরিদর্শক (তদন্তদ) উত্তম কুমার ঘোষ বলেন, দেবী বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবী দলসহ সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য টহল পুলিশ এবং পূজামণ্ডপগুলোর জন্য মোবাইল টিম থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত