চিতলমারীতে কৃতি শিক্ষার্থীদের সম্মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চিতলমারীতে অনুষ্ঠিত হয়ে গেলো “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS)” প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের অর্থায়নে এবং চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, যারা উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ১০,০০০ টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র পান এবং এইচএসসি উত্তীর্ণরা ২৫,০০০ টাকা, ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী আসিফ সাদিক, স.ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. রাজু আহম্মেদ এবং অভিভাবক প্রতিনিধি সোয়েব গাজী বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস পাল বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড—এ কথা শুধু মুখের বুলি নয়, বরং এটা বাস্তব জীবনে প্রতিফলিত হয় এমন একটি মূলনীতি। আজকের এই কৃতী শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, বরং পরিবার, প্রতিষ্ঠান এবং জাতির ভবিষ্যৎ। এই পুরস্কার তাদের আগামী দিনের অগ্রযাত্রার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়েও গড়ে উঠতে হবে। একজন আলোকিত মানুষই পারে সমাজে পরিবর্তন আনতে। আমি আশা করি, তোমরা সেই আলোকবর্তিকা হয়ে উঠবে।”
তিনি আরও বলেন,
“বর্তমান সরকার শিক্ষাখাতে যে গুরুত্ব দিচ্ছে, তারই একটি সফল দৃষ্টান্ত হলো এই কার্যক্রম। এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং গুণগত শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে।”
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ, চিতলমারীর অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব ছাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মোল্লাহাট) জনাব রামপদ বিশ্বাস এবং চিতলমারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।
অনুষ্ঠানের সুচারু সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা হলো চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ অর্জন ও সমাজে ইতিবাচক ভূমিকা পালন করা।”
আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন দেখাবে এবং আগামীর নেতৃত্ব তৈরিতে উৎসাহ প্রদান করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ