ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ রাত ১০:১৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সোমবার (২৮ জুলাই, ২০২৫) একটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এই অভিযানে তিনটি ভবনের আংশিক অবৈধ অংশ অপসারণ করা হয়। ভবন মালিকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা জবাব না দেওয়ায় রাজউক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এ সময় মোট দুটি ভবন থেকে চারটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় এবং একটি ভবনের মিটার জব্দসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জোন ৭/১ অথরাইজড অফিসার এস.এম. এহসানুল ইমাম, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক বেলায়াত হোসেন, ইমারত পরিদর্শক মাসুদ রানা, ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদ, ইমারত পরিদর্শক সিহাবউদ্দিন, ইমারত পরিদর্শক রাফিউল ইসলাম এবং ইমারত পরিদর্শক মামুন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে কিছুটা ভোগান্তি দেখা গেলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময়জুড়ে উপস্থিত ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অভিযান শেষে রাজউকের পক্ষ থেকে জানানো হয়, "ঢাকাকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার