মাগুরায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার মহম্মদপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। আজ বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স মোল্লা স্টোর নামক মুদিদোকান প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালনাগাদ মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব এনামুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স রাজু ফার্মা নামক ফার্মেসি তদারকি করা হয়। তদারকিকালে ফার্মেসির র্যাক থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্যাকে সংরক্ষণ করে বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে মালিক সৈয়দ আব্দুল্লাহ ফারুককে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং বাজার কমিটির মাধ্যমে সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম, মহম্মদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন