ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহ করার অভিযোগ মাধ্যমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ৪:২৭

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ শামসুল হকের বিরুদ্ধে অফিস চলাকালীন সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রসোরঞ্জন এর কাছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কতটি পোষ্ট খালি আছে এই বিষয়ে তথ্য জানতে চান মোঃ শামসুল হক। এই সময় উপস্থিতিরা শামসুল হকের কাছে জানতে চান অফিস চলাকালীন সময়ে আপনি এখানে কেন। আপনারতো এই সময় স্কুলে থাকার কথা। তখন শামসুল হক দ্রুত দৌড়ে শিক্ষা অফিস থেকে বের হয়ে যান এবং অসংলগ্ন কথা বলতে থাকেন। স্থানীয়রা তাঁর বক্তব্য রেকর্ড করতে চাইলে তিনি দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, শামসুল হক তার ব্যক্তিগত মটর সাইকেলে পত্রিকা অফিসের স্টিকার লাগিয়ে স্কুল ফাঁকি দিয়ে উপজেলার সর্বত্র ঘুরে বেড়ান। 
বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জানান, পারিবারিক সমস্যার কথা বলে শামসুল হক ছুটি নিয়েছেন। তিনি আরও জানান, ২০২২ ও ২০১৮ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক আর্থিক লাভজনক  চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। এতদিন অভিযোগ পাইনি তাই ব্যবস্থা নেইনি। এখন অভিযোগ পেয়েছি এবং ব্যবস্থা নিব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তাৎক্ষনিক শামসুল হকের সাথে উপজেলা পরিষদের মধ্যে দেখা হলে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন স্যার আমি ছুটিতে আছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী