কালকিনিতে নদীভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর এলাকার শতাধিক পরিবার। বসতভিটা, ফসলি জমি হারিয়ে এখন তারা আশ্রয় নিয়েছে নদীর পাড়ের সরকারি জায়গায় অস্থায়ী টিনের ঘরে।
৭০ বছর বয়সী চাঁন মিয়া বলেন, "এই জীবনে তিনবার নদী আমাদের বাড়িঘর গিলে খাইছে। এখন কিচ্ছু নাই, জায়গা-জমিও সব শেষ।" একই কষ্টের কথা বলেন ৭৫ বছরের বজলু সরদারও—নদীভাঙনে সাতবার ঘর হারিয়েছেন তিনি। অথচ এখনো কোনো সরকারি সহায়তা পাননি।
সরেজমিনে দেখা যায়, সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর লঞ্চঘাট ও উত্তর আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙনে ইতোমধ্যে প্রায় দুই শতাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে প্রায় ৫০০ মিটার গ্রামীণ সড়ক, যা ওই এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম।
শুধু বসতভিটা নয়—বঙ্গবন্ধু কলেজ, নতুন আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বিদ্যালয়, হাটবাজার ও পোস্ট অফিসসহ বহু প্রতিষ্ঠান রয়েছে হুমকির মুখে।
ভাঙন রোধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শিক্ষক, ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শুভ সরকার জানান, ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিতে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং অচিরেই সহায়তা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত