ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমান ফাউন্ডেশন অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ২৯-৭-২০২৫ বিকাল ৫:৫৫

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ)উদ্যোগে আজ২৯ জুলাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ। তিনি বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব। 
মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান। মেডিকেল ক্যাম্প সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন দেব ভদ্র ,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, বিএনপি নেতা সাদেকুজ্জামান, বিএনপি নেতা বিল্লাল হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।
চিকিৎসকদের আমিনুর ইসলাম, ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধনকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান