ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুনামি : উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১১:৫৭

রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।
দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে।
আজ বুধবার ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হেনেছে সুনামির ঢেউ, তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে, সেগুলোর উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে।
তবে সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। জাপানের প্রশান্ত মহাগারের তীরবর্তী বিমানবন্দর সেন্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার যাবতীয় অপারেশন বন্ধ করেছে। স্থগিত করা হয়েছে হোক্কাইডো, ওমোরি এবং টোকিও’র মধ্যে ফেরি চলাচল ব্যবস্থাও।

 

Aminur / Aminur

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০