ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুরে ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপ


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:৩৮

যশোরের মনিরামপুরে প্রায় প্রতি ঘরে ঘরে হানা দিয়েছে ভাইরাস জ্বর। সেই সাথে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। ওদিকে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। চলতি মাসের শুরু থেকেই এসব রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। প্রতিদিন স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে কয়েকশ’ রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের অসংখ্য রোগীর হাসপাতালের বেডে সংকুলান না হওয়ায় কেউ হাসপাতালের বারান্দায় নিজেরা বিছানা করে চিকিৎসা নিচ্ছেন আবার অনেকেই বেড না পেয়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে হাসপাতালে জনবল সংকট থাকায় ভর্তি রোগীর চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের বেগ পেতে হচ্ছে। মঙ্গলবার সরেজমিন হাসপাতালে গেলে এই চিত্র উঠে এসেছে। 
মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ঝরনা খাতুন জানান, চলতি মাসের শুরু থেকেই এসব রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেয়ে চলেছে। গত ২৪ ঘন্টায় এই ওয়ার্ডের ২০ বেডের বিপরীতে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ২২ জনই জ্বর, সর্দি,কাশি ও ডায়ারিয়ায় আক্রান্ত। জনবল না থাকায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে।
পুরুষ ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স নাজমা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ২০ বেডের বিপরীতে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। যার ২৫ জনই এসব রোগে আক্রান্ত। জেসমিন খাতুন বলেন, জ্বর নিয়ে ছেলে বাদশাহকে হাসপাতালে ভর্তি করানোর পর তিনিও আক্রান্ত হয়েছেন।
হাসপাতালের বারান্দায় থাকা আমেনা খাতুন নামের এক রোগী তার তিন বছরের শিশুপুত্র সিয়ামকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মা পলি বেগম জানান, গত এক সপ্তাহ ধরে মেয়ে (আমেনা খাতুন) জ্বরে আক্রান্ত হয়। গত সোমবার হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু জ্বর কমছে না।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার জানান, মঙ্গলবার ( সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত) বহির্বিভাগে ১৮০ জন পুরুষ, ২৪১ জন মহিলা ও ১০০ জন শিশু এবং আন্তঃবিভাগে (সকাল ৯টা হতে ২টা পর্যন্ত) ৬২ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সিংহভাগই এসব রোগে আক্রান্ত। এছাড়া চলতি মাসে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, রোগীদের বেশিরভাগ ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। তিনি এই রোগ প্রতিরোধে পর্যাপ্ত পরিমানে সি ভিটামিনযুক্ত মৌসুমি ফল আনারস, পেয়ারা, লেবু, আমড়া খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ