চাকসু নির্বাচনের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘদিন ধরে অচল থাকা চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা হতাশাজনক। তারা দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে চাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা ‘হয় মোদের চাকসু দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ডাকসু হলো, রাকসু হলো, চাকসু কেনো থেমে গেল’, ‘এক দুই তিন চার, চাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘প্রহসনের প্রশাসন মানি না মানবো না’— এমন সব স্লোগান দেন।
এ বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, “জুলাইয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে কতজন শহীদ হয়েছেন, আপনারা জানেন। আমাদের চবিতেও দুজন ভাই আন্দোলনে শহীদ হয়েছেন। সবার আগে এখানে চাকসুর তফসিল ও নির্বাচন হওয়ার কথা ছিল। অথচ এখনো কোনো অগ্রগতি নেই।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং চবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, “যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, সেখানে চবিতে প্রশাসন একেবারেই নিরব। আমরা এতদিন রোডম্যাপ চেয়েছিলাম। এখন রোডম্যাপ নয়, সরাসরি তফসিল চাই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন,"আগামী ১ আগস্ট সিন্ডিকেট সভায় চাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ নীতিমালা উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।"
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ