ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর বিদ্যুৎ অফিসের উপ-সহকারী মেরাজের দাম্ভিকতা

'এরকম নিউজ কত হয়, এতে কিছু যায় আসে না'


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৬:১

‘রাস্তায় ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুৎ লাইনের তার, উপ-সহকারী প্রকৌশলী বললেন দরখাস্ত দিতে’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় আরটিভি অনলাইনসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে। আর তাতেই ক্ষোভ ঝাড়েন প্রকৌশলী মেরাজ হোসেন। তিনি বলেন, 'এরকম নিউজ কত হয়, এতে কিছু যায় আসে না'। দাম্ভিকতা নিয়ে এমন কথায় নানা সমালোচনা চলছে টাঙ্গাইলের ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেনকে নিয়ে। 

সংবাদ প্রকাশের পরদিন বৃহস্পতিবার গোবিন্দাসী স্কুল রোডে আসেন উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেন। এ সময় স্থানীয় বিদ্যুৎ গ্রাহক খোকন মিয়া আরটিভি অনলাইনে বিদ্যুৎ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার বিষয়টি তুলেন ধরেন। তখন মেরাজ হোসেন বলেন, এরকম নিউজ কত হয়, এতে কিছু যায় আসে না। 

খোকনসহ আশপাশের অনেকেই জানান, বিদ্যুৎ নিয়ে সংবাদ হওয়ার বিষয়ে কথা তুললেই উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেন সাংবাদিকদের বলেন, এমন নিউজ অনেক হয়, এতে কিছু যায় আসে না। এসব নিয়ে ভাবার সময় নেই। এদিকে গ্রাহকদের অভিযোগ, যোগদানের অল্পদিনের মধ্যেই নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেন। এজন্য তারা ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে মুঠোফোনে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন কাজে ব্যস্ত। এ বিষয়ে পরে কথা বলব। 

প্রসঙ্গত প্রকাশ, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রয়েছে বিদ্যুৎ লাইনের তার। বারবার বলা হয়েছে ওই এলাকার বাসিন্দা বিদ্যুৎ অফিসে কর্মরত বুলবুল মিয়াকে। তিনি অফিসে জানিয়ে লাইনটি সংস্কারের আশ্বাসও দিয়েছেন অনেকবার। তারপরও লাইনটি সংস্কারে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত বুধবার রাত ১০টার দিকে লাইনের তার ছি‍ঁড়ে পড়ে থাকে রাস্তার ওপর। আগুন ধরে যায় তারে। ওই এলাকার গ্রাহকদের পক্ষ থেকে মুঠোফোনে জানানো হয় উপ-সহকারী প্রকৌশলী মেরাজ হোসেনকে। তিনি গ্রাহককে দরখাস্ত দেয়ার কথা বলেন। পরে দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার