মনজুর কাদেরের বিদায় সংবর্ধনায় নিক্বণের সাংস্কৃতিক আয়োজন
বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের চাকরি থেকে অবসর উপলক্ষে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে" শিরোনামে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গাজীউর রহমান, পিপিএম (আরএমপি’র এডিসি সদর হিসেবে কর্মরত)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ'র সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান এবং রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা কবি শামীমা নাইস।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল হাসিব পান্নার রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটক 'যেতে নাহি দিবো হায়' মঞ্চস্থ হওয়া, যা দর্শক-শ্রোতাদের কাছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মঞ্চস্থ হওয়া বলে স্বীকৃতি পায়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, "সরকারি চাকরির নিয়মে বদলি থাকবেই, অবসর থাকবে এটা স্বাভাবিক। সব বিদায়ই কষ্টের। তবে যদি সে বিদায় একজন কাজ করে যাওয়া মানুষের হয়, শিশুদের জন্য কাজ করা মানুষের হয়, তার বিদায় আক্ষরিক। তিনি রয়ে যাবেন তার রেখে যাওয়া কাজের মাঝে আর শিশুদের অন্তরে।"
বিদায় সংবর্ধনায় মনজুর কাদের আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার বিদায়কালে নিক্বণের এ আয়োজন আমার জীবনে স্মৃতিময় একটি দিন হয়ে রইলো। আপনাদের কথা, ওস্তাদ হাসিব পান্না ভাই আর বিশেষ করে এই শিশুদের কথা মনে থাকবে সারাজীবন।" নৃত্যগুরু হাসিব পান্না তার স্বাগত বক্তব্যে বলেন, "শিশুদের নিয়ে কাজ করা মনজুর কাদের রয়ে যাবেন আমাদের অন্তরে সারাজীবন। তার শিশু ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাজশাহীর মানুষ মনে রাখবে।"
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিক্বণের নৃত্য প্রশিক্ষক আয়েশা আক্তার ডালিয়া। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন নৃত্য শিল্পী সাদিকা সারোয়ার উপমা ও নুর হোসেন মিন্টু।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত