ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জিকে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ২:১৮

কুষ্টিয়ার হালসা খেজুরতলা সংলগ্ন জিকে (গঙ্গা-কপোতাক্ষ) সেচ খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথভাবে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বাসিন্দা খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে দ্রুত বিষয়টি পুলিশকে জানান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশটি আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক পুরুষের। তার পরনে ছিল একটি শার্ট ও প্যান্ট। লাশের শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা কয়েকদিন আগের। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

পুলিশ আরও জানায়, আশপাশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে জনবহুল সড়কের পাশের খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের