ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুরে ব্রিজ-কালভার্টের রড নেশাখোরদের পেটে


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১:৪৭

যশোরের মনিরামপুরে ছোট ছোট ব্রিজ ও কালভার্টের রেলিং-এর লোহার রড যাচ্ছে নেশাখোরদের পেটে। পৌরসভাসহ উপজেলার অন্তত ২৫টি ব্রিজ-কালভার্টের দুই পাশের রেলিং ভাঙ্গা, পাটাতনে সৃষ্টি হয়েছে গর্ত। পুরাতন হওয়ায় এবং সেতু-কালভার্টের দুই পাশে রেলিং না থাকায় সরু পথে জনসাধারনের চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানাযায়, প্রায় তিন দশক আগে মনিরামপুর পৌর এলাকার হরিহর নদীর উপর জনসাধারনের চলাচলের জন্য তিনটি ছোট ব্রিজ নির্মিত হয়। এরপর আর কখনো এগুলো সংস্কার করা হয়নি। এই ব্রিজগুলো কেবল জনসাধারনের চলাচলের জন্য নির্মিত হয়। তারপরও ভারি যানবাহন চলাচল না করলেও ইজিবাইক, মোটরসাইকেল, আলমসাধুসহ হালকা যান চলাচল করে। কিন্তু বর্তমানে এগুলোর রেলিং খসে পড়ায় বেহাল দশায় পরিনত হয়েছে। এই সুযোগে ভাঙ্গা রেলিং থেকে বেরিয়ে আসা লোহার রড রাতের আঁধারে কেটে নিচ্ছে নেশাখোররা। একই উপজেলার কুমারসীমা গ্রামের মুক্তেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজ, সোনাডাঙ্গা গ্রামের কালভার্ট, বাগডোব গ্রামসহ বিভিন্ন এলাকার কমপেক্ষ ২৫টি পুরাতন ছোট ব্রিজ-কালভার্টের রেলিং ভেঙ্গে বেহাল দশায় পরিনত হয়েছে। এই ব্রিজের লোহার রডগুলোও যাচ্ছে নেশাখোরদের পেটে।
স্থানীয় আসলাম উদ্দীন, সাইফুল ইসলাম, বিদ্যুৎ কুমার, ছলেমানসহ একাধিক ব্যক্তি জানান, পুরাতন এসব ব্রিজ-কালভার্ট থেকে বেরিয়ে আসা লোহার রড রাতের আধারে কেটে নিচ্ছে এক শ্রেনির ছিসকে চোর। যারা মুলত নেশার টাকা জোগায় করতে এগুলো কেটে নিয়ে বিক্রি করছে। দ্রুত এগুলো সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে পৌর সভার প্রকৌশলী উত্তম কুমার মজুমদার জানান, ব্রিজগুলোর ব্যাপারে আগে কেউ বলেনি। এগুলো দেখে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ১২টি ব্রিজ পুনঃনির্মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ