ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

নড়াইলে বাউবির এইচএসসি পরীক্ষায় 'বডি চেঞ্জ'-এর অভিযোগ: তদন্তের নির্দেশ ইউএনওর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১:১৬

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় 'বডি চেঞ্জ'—অর্থাৎ ভিন্ন ব্যক্তি দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ওই কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় আহাদুজ্জামান নামসহ তিনটি রোল নম্বরের পরীক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। জানা গেছে, সেদিন এক পরীক্ষার্থীর স্থলে অন্য একজন এসে তার পরীক্ষা দিচ্ছিলেন, যার রোল নম্বরগুলো হলো (২৪০১১৪৫০২২, ২৪০১১৪৫০২৩, ২৪০১১৪৫০২৪)।

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি রায় বিষয়টি পরীক্ষার প্রায় ৩০ মিনিট পর লক্ষ্য করেন। তিনি জানান, প্রকৃত পরীক্ষার্থী উপস্থিত ছিলেন না। তবে ঘটনার সময় পরীক্ষা চলছিল বলে সন্দেহভাজন ব্যক্তিকে বের করে দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। পরবর্তীতে ঘটনাটি কেন্দ্রীয়ভাবে জানাজানি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

প্রায় পাঁচ দিন পর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রিয়াদ বিষয়টি অবহিত হন। তিনি বলেন, "আমি আলী আকবর নামে একজন প্রতিনিধি নিয়োগ করেছিলাম বিষয়টি যাচাইয়ের জন্য। তবে তিনি ঘটনাটি কিছুদিন পর আমাকে জানান। এখন গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।"

কলেজের অধ্যক্ষ মোঃ রেহবার দারাজ জানান, "সেদিন আমি কলেজে কিছুটা দেরিতে এসেছি। পরে শুনেছি, পরীক্ষা দিতে যিনি এসেছিলেন, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি এবং সেই ব্যক্তি দ্রুত পরীক্ষার হল ত্যাগ করে।" পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত একাধিক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা আংশিক স্বীকার করলেও প্রয়োজনীয় তথ্য দিতে কিছুটা সময় নিচ্ছেন বলে জানা গেছে।

তবে বাউবি পরীক্ষা কমিটির আহ্বায়ক মোঃ খায়রুজ্জামান এবং নড়াইল জেলা বাউবির উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান দুজনেই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। এ বিষয়ে মোবাইল ফোনে বাউবির উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, "সকল কাগজপত্র কেন্দ্রে জমা রয়েছে। চাইলে এসে দেখে যেতে পারেন।"

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩