ভোগান্তিতে এলাকার মানুষ
মাগুরায় ৯ মাস আগে রাস্তার কাজ শুরু হলেও ইট-বালুর কোন অস্তিত্ব নাই
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের সত্যপুর গ্রামের যানবাহন চলাচলের একটি রাস্তার কাজ ৯ মাস আগে শুরু হয়েছিল, ৯ মাস পার হলেও এখন পর্যন্ত রাস্তাটিতে ইট-বালুর কোন অস্তিত্ব দেখা যায়নি। সরজমিনে গিয়ে দেখা যায় এক- দেড় হাত নিচু করে খোঁচা হয়েছে রাস্তাটি কিন্তু খোঁচার পরে আর কোন কাজ হয়নি, একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমাট বাঁধে, চলাচলের আর কোন উপায় না থাকাই চরম দুর্ভোগে ভুগছে এলাকার সাধারণ মানুষ।
এলাকাবাসী জানান, আমাদের ছেলে-মেয়েদের স্কুল -কলেজে যেতে অনেক সমস্যা হচ্ছে তারা নিয়মিত স্কুল- কলেজে যেতে পারছে না। রাস্তাটি প্রধান সড়ক থেকে পশ্চিমে মাঠের দিকে যাওয়াই মাঠে যাতায়াত করতে অনেক সমস্যা তৈরি হচ্ছে , মাঠের ফসল বাড়িতে আনতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, একটি শ্রমিকের দাম ৫০০ টাকা কিন্তু এই রাস্তার এই অবস্থার কারণে একটি শ্রমিকের দাম ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়েছে। এক মুঠো পাঠ টানতে লাগে ২ টাকা করে এখন টানতে হচ্ছে ৭ টাকা করে। তারা জানান, আমরা বাধ্য হয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার কে জানালে তিনি আমাদেরকে এক সপ্তাহের কথা বলেন কিন্তু তাতে কোন লাভ হয়নি। তারপর তারা মাগুরা এলজিডির নির্বাহী প্রকৌশলী কে জানান তিনিও একই কথা বলেন এভাবে অনেকদিন পার হয়ে যায় কিন্তু রাস্তার কোন কাজ হয় না। তারা বলেন এই রাস্তা দিয়ে ২০০ থেকে ৩০০ লোক যাতায়াত করে, ৭টি ইজিবাইক এই রাস্তা দিয়ে যাতায়াত করে ,তারা এনজিও থেকে লোন নিয়ে ইজিবাইক কিনে এখন বড়ই বিপদের মধ্যে পড়ে গিয়েছে ইজিবাইক বের করতে পারছে না ,পারছে না এনজিওর টাকা পরিশোধ করতে না পারছে তাদের জীবিকা নির্বাহ করতে। তারা বলেন ,এই রাস্তাটির কাজ দ্রুত শেষ করলে আমরা অনেক উপকৃত হব।
পরবর্তীতে রাস্তার কন্টাকটার জাহিদ হাসানের সাথে মুঠোফোন কথা বললে তিনি বলেন ১-২ দিনের মধ্যেই কাজটি শুরু করছি।
এ বিষয়ে মাগুরা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী বলেন ,বৃষ্টির জন্য কাজটি শুরু করতে দেরি হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব কাজটি শুরু করব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’