ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে সংসদীয় আসন হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে চিতলমারীতে বিএনপির বিক্ষোভ মিছিল


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২৫ বিকাল ৬:৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার সংসদীয় আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করার প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চিতলমারী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস। তিনি বলেন, “যতদিন পর্যন্ত বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এটি জনবিচ্ছিন্ন একটি ষড়যন্ত্র, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শিপন মুন্সি, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন সভাপতি শেখ জাহিদুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি খান মনিরুজ্জামান, বড়বাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, কলাতলা ইউনিয়নের সভাপতি গাউস কাজি ও হিজলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কাজী জামাল।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন।

বক্তারা বলেন, “বাগেরহাটে তিনটি আসন মানি না। এটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে জেলার চারটি আসন আগের মতোই বহাল রাখতে হবে। দাবির প্রতি সরকার সাড়া না দিলে আন্দোলন আরও তীব্রতর করা হবে।”

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার