রাণীনগরে কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টা যুবক আটক
নওগাঁর রাণীনগরে ১৫বছর বয়সি এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় যুবক সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে। আটক সুলতান ওই গ্রামের নম সরদারের ছেলে।
আহত কিশোরীর বাবা জানান,দীর্ঘ দিন আগে থেকে যুবক সুলতান তার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধও করা হয়েছে। বুধবার বিকেলে তার মেয়ে ছাগলকে খাস খাওয়ানোর জন্য কালীগ্রাম কসবাপাড়ার গোসাইপুকুর পাড়ে গেলে সেখানে যুবক সুলতান গিয়ে তার মেয়ের পথরোধ করে বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে সুলতান তার হাতে থাকা ধান কাটা কাস্তে দিয়ে মেয়ের গলা কেটে হত্যার চেষ্টা করে। এসময় গলার একাধীকস্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তার মেয়ের হাতের চারটি আঙ্গুলও কেটে যায়। এসময় তার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে মেয়েকে রক্ষা করে। এসময় যুবক সুলতা দৌড়ে পালানোর সময় স্থানীয়জনতা তাকে আটক করে পুলিশে দেয়। আহত কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,কিশোরী মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয় জনতা সুলতানকে আটক করে পুলিশে দিয়েছে। এঘটনায় আহত যুবতির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে