নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন
নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
"পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে আসুন গাছ লাগাই, পরিবেশ বাছাই" এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষে বিদ্যালয়ের সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, অভিভাবক সদস্য মনির হোসেন প্রমুখ।
বিদ্যালয় সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, বন সম্পদ উজাড় করার কারণে বিশ্বে আজ জলবায়ু পরিবর্তন হয়েছে। তাই এখন বেশি করে গাছ লাগানো দরকার। শিক্ষার্থীদের এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিষয়ে তিনি বলেন, তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা তোমরা নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বিদ্যালয় এবং তোমাদের পিতা-মাতার সুনাম রক্ষা করবে। তোমাদের যে কোন সমস্যা
আমরা সমাধানের চেষ্টা করব।
প্রধান অতিথি মোহাম্মদ আল আমিন সরকার তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা রীতিমতো বিদ্যালয় আসবে এবং ভালো ভাবে পড়াশোনা করে মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করবে এতে তোমাদের পরিবারের আর্থিক সুবিধা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ