যুক্তরাষ্ট্রের পেমব্রোক পার্কের সাথে দিনাজপুর পৌরসভার বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর
দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অব পেমব্রোক পার্ক-এর সাথে দিনাজপুর পৌরসভার বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৩০ জুলাই সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চুক্তিতে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
এ সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাউন অব পেমব্রোক পার্ক-এর ভাইস মেয়র, দিনাজপুরের মেয়ে মুসফেকা কাশেম এবং দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিনের মধ্যে এই বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
পেমব্রোক পার্ক-এর ভাইস মেয়র মুসফেকা কাশেম বলেন, "বাংলাদেশের সাথে অনেক দেশের ফ্রেন্ডশিপ আছে। তবে কোনো দেশের সিটির সাথে সিটির বন্ধুত্ব স্বাক্ষর এটাই প্রথম। আমি চাইলে যেকোনো দেশকে বাছাই করতে পারতাম কিন্তু আমার মাতৃভূমি, আমার জেলা শহর দিনাজপুর পৌরসভাকেই বেছে নিয়েছি। এই অবহেলিত শহরটিকে উন্নয়ন করার ইচ্ছা ও চেষ্টা করে যাব। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করবো। সেজন্য প্রয়োজন সবার সহযোগিতা।"
দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন বলেন, "এমন চুক্তি দিনাজপুর পৌরসভার ইতিহাস শুধু নয়, সবার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এই চুক্তি সম্পাদনের ফলে দিনাজপুরের মানুষরা উপকৃত হবেন। এখানকার শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হবে বলে আশা করছি। এটি দিনাজপুর ও দেশের জন্য একটি মাইলফলক।"
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ