ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

তানোরে (ওসি) আফজালের নেতৃত্বে ৩৪ ঘণ্টায় চোর গ্রেপ্তার, উদ্ধার ১০ লাখ ৯৫ হাজার টাকা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৩:২২

 রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর ১১ লাখ ৩০ হাজার টাকার চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে চুরি হওয়া টাকার বড় একটি অংশ উদ্ধার করে সাড়া ফেলেছে তানোর থানা পুলিশ। ত্বরিত এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন।

জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির টাকা নিয়ে আসা এক বৃদ্ধা নারীর ব্যাগ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি তানোর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গেই তানোর থানা পুলিশ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুর রহমানের ছেলে চোর আরজেদ আলী কুড়ান (৩৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১০ লাখ ৯৫ হাজার টাকা।

ওসি মো. আফজাল হোসেন জানান, “ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল। তানোর থানা সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।” তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরজেদ আলী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ২২, তারিখ: ২৯/০৭/২০২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। তারা বলেন, “ওসি আফজাল হোসেন যে সাহস, দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে।” তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, ৫ জন গ্রেফতার

অবহেলার মাশুল: মনপুরায় বালুর পাইপে ধাক্কায় দুই যুবক সংকটাপন্ন

শরণখোলার দুই যুবক ৬৮৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটে আটক

খালিয়াজুরীতে জোড় পুর্ব্বক কেটে নিল সংখ্যালঘু পরিবারের জমির পাকা ধান

মসজিদের ভেতরে কলমের আঘাতে হত্যা, আটক ১

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা

মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ