ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : গ্রেফতার ১


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৯-২০২১ রাত ৮:১৭

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের স্কুলপাড়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার ওই কিশোরীর নানি বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের মৃত সমেদ আলীর ছেলে সোহরাব আলী মারফত (৫৩) ও আপন মিয়ার ছেলে এনামুল হক ওরফে আদু মিয়াকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন তিনি। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি সোহরাব আলী মারফতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরীর নানি বিভিন্ন মানুষের বাসায় বুয়ার কাজ করেন। বাড়িতে না থাকার সুবাদে গত ২ সেপ্টেম্বর আদু মিয়া ওই কিশোরীকে বাড়িতে লোক না থাকার সুযোগে ফুসলে ধর্ষণ করে। এর আগেও ২৫ মে বাড়ির পার্শ্ববর্তী একটি ভুট্টাক্ষেতে নিয়ে সোহরাব আলী মারফত ওই কিশোরীকে ধর্ষণ করে। এ অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর ওই কিশোরী তার নানিকে জানায় সোহরাব আলী মারফত ও আদু মিয়া তাকে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করেছে। কিশোরীর নানি ধর্ষণের বিষয়টি প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধের জানালে সোহরাব আলী মারফতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। অপর আসামি আদু মিয়া পলাতক রয়েছে।

জামান / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে