ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খুলনাস্থ ঝিনাইদহ কল্যাণ সমিতির মতবিনিময় সভা আহ্বান


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭-৯-২০২১ রাত ৮:৩৩

খুলনাস্থ ঝিনাইদহ কল্যাণ সমিতির বিশেষ সভা আহ্বান করা হয়েছে। ‍এ বিশেষ সভা ঝিনাইদহ কল্যাণ সমিতির আহ্বায়ক মেসার্স মডার্ন সী ফুড ইন্ডাস্ট্রিজ লি. (হিমায়িত খাদ্য)-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ রেজাউল হকের ৪, টিবি বাউন্ডারি রোড, মৌলভীপাড়া, খুলনার নিজস্ব অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ কল্যাণ সমিতি খুলনার আয়োজনে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল এ সাধারন সভা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন সমিতির আহ্বায়ক আলহাজ রেজাউল হক এবং পরিচালনা করবেন সহযোগী অধ্যাপক ও ক্রীড়া ধারাভাষ্যকার সমিতির সদস্য সচিব ড. সাইদুর রহমান।

ঝিনাইদহ কল্যাণ সমিতি খুলনা একটি সেবামূলক ও কল্যাণমুখী সংগঠন। ঝিনাইদহ জেলার অনেক অধিবাসী কার্য উপলক্ষে ও পেশাগত কারণে খুলনা জেলায় বসবাস করছেন। খুলনায় আবস্থানকারী ঝিনাইদহ জেলার অধিবাসীদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিকাশ ও ঔক্য গড়ে তোলার লক্ষ্যে একটি অরাজনৈতিক সেবামূলক ও কল্যাণমুখী সংগঠন বা সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিল। ঝিনাইদহ কল্যাণ সমিতি ২০০৪ সালে ২ ‍এপ্রিল গঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি খুলনার সাবেক জেলা প্রশাসক আফতাব হাসান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কেএমপির সাবেক পুলিশ কমিশনার শেখ মোহা. সাজ্জাত আলী।

উল্লেখ্য, চরতি বছরের ১৮ মার্চ  খুলনাস্থ ঝিনাইদাহ কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ‍এর ‍আহ্বায়ক করা হয় আলহাজ মো. রেজাউল হককে। তিনি মডার্ন সী ফুডের ব্যবস্থাপনা পরিচালক। যুগ্ম-আহ্বায়ক হলেন-  কর আইনজীব হারুন-অর রশিদ হেলাল, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. গিয়াস উদ্দিন, ডা. মো. রেজাউল করিম, ভেটেরিনারি অফিসার (ফুড-সেফটি), খুলনা সিটি কর্পোরেশন। সদস্যরা হলেন- গোলাম মাহমুদ, এমএ মতিন পান্না, শামীমুল হক শামীম, আবু নুরাইন খন্দকার মাকুন, রাশেদুজ্জামান রিপন, মো. সিহাব উদ্দিন। সদস্য সচিব ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও ক্রীড়া ধারাভাষ্যকার।

খুলনা জেলায় আবস্থানকারী ঝিনাইদহ জেলার অধিবাসীদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিকাশ ও ঔক্য গড়ে তোলার লক্ষ্যে খুলনাস্থ ঝিনাইদহ কল্যাণ সমিতির সকল সদস্যকে উক্ত মতবিনিময় সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করছেন ঝিনাইদহ কল্যাণ সমিতি খুলনার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য ও মুখপাত্র সাংবাদিক শামীমুল ইসলাম শামীম (মোবাইল : ০১৭১৬-০৩২১৫৩)।

জামান / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ