মুরাদনগরে জুমার নামাজের আজানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, যুবলীগ নেতা আটক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জুমার নামাজের ছানি আজানকে কেন্দ্র করে সুন্নি ও রিজবি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে আবু হানিফ খান (৪২) এবং ঢাকায় নেয়ার পথে আবুল খায়ের (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় শাহিন ভূঁইয়া নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শাহিন ভূঁইয়া কুড়াখাল গ্রামের মৃত সালাম ভূঁইয়ার ছেলে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের মৃত আবদু খানের ছেলে এবং আবুল খায়ের মৃত গফুর খানের ছেলে।
আহতদের মধ্যে একই গ্রামের মৃত তালেব খানের ছেলে ইমন খানকে (২৬) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জসিম খানের ছেলে ইব্রাহিম (১৬), ওয়াস করনির ছেলে বাইজিদ (২৭) ও মৃত তালেব খানের ছেলে হাবিবুর রহমান মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ই বছর ধরেই ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে সুন্নি ও রিজবি গ্রুপের মধ্যে মতবিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের সময় খুতবা পড়ার পূর্বে মোয়াজ্জিন আজান দিতে গেলে রিজবি গ্রুপের লোকজন মসজিদের বাইরে আজান দিতে বলে। এ কথা নিয়ে সুন্নি ও রিজবি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাঙ্গরা বাজার থানা যুবলীগের অন্যতম সদস্য শাহিন ভূঁইয়াকে আটক করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে আমিসহ থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
জামান / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত