মনিরামপুরে কুমোরঘাটায় তৈরী ডিঙ্গী নৌকা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে
কারিগরদের নিবিড় মনোনিবেশে নিপুণ হাতে হাতুড়ির ঠক ঠক শব্দে তৈরী হচ্ছে ডিঙ্গী নৌকা। যশোরের মনিরামপুরের কুমোরঘাটার এই কারিগরদের তৈরীকৃত ডিঙ্গী নৌকা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই ডিঙ্গী নৌকা কারিগরদের এতটুকু ফুসরত নেই।
উপজেলার কুমোরঘাটা বাজারের শতাধিক টিনের ছাউনি আর কাঠের বেড়া ঘেরা ঘরে তৈরী হচ্ছে ডিঙ্গী নৌকা। এ পেশায় জড়িত প্রায় তিনশ’ শ্রমিক দিনরাত কাজ করে চলেছেন।
সম্প্রতি সরেজমিন কুমোরঘাটা বাজারে গেলে এ চিত্র চোখে পড়ে। বাজারে প্রবেশের আগেই দূর থেকে হাতুড়ির ঠক ঠক শব্দ কানে ভেসে আসে। কাছে যেতেই চোখে পড়ে কারিগর তার সহযোগিদের নিয়ে এক মনে হাতুড়ি দিয়ে কখনো তারকাঁটা বা কীলক আবার কখনো কাঠ কিংবা বাঁশের ছোট (চার থেকে ছয় ইঞ্চি লম্বা) সুঁচালো টুকরো কাঠের পাটাতনে গেঁথে চলেছেন। তৈরী হচ্ছে বিভিন্ন সাইজের ডিঙ্গী নৌকা।
ডিঙ্গী নৌকা তৈরীর কারিগর মোঃ তবিবর রহমানের সাথে হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ কাজে জড়িত প্রায় তিনশ’ শ্রমিকের সিংহভাগ স্থানীয় নন। তারা চুক্তিতে বাইরে থেকে কাজ করছেন। প্রতিটি ডিঙ্গী নৌকা তৈরীতে ৬ থেকে ৮ হাজার নিয়ে থাকেন। সহযোগি শ্রমিকদের হাজিরা হিসেবে দেয়া হয় প্রতিদিনের পারিশ্রমিক। তিনি আরও জানান, মেহগনি কিংবা লম্বু গাছের তক্তা বিশেষ কায়দায় বানানোর নাম দাড়া। এই দাড়া দিয়েই শুরু। তারপর বাটালি দিয়ে চেঁচে গড়ন করে ডালি বানিয়ে ভিতরে বাক গোছা করে জোড়ের কাঠের (ডিঙ্গী নৌকার পিছনে) পর সাজের গুড়ির (মাথারটা-যেখানে বসে নৌকা চালানো হয়) কাজ শেষ হলেই ডিঙ্গী নৌকা তৈরী করা হয়।
মালিক তৈয়বুর রহমান জানান, বর্ষা মৌসুমে একটি ১০ দৈর্ঘ্যরে ডিঙ্গী নৌকা ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়। এই নৌকা বগুড়া, খুলনা,ঝিনাইদহসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতায় এটিকে শিল্পে রুপ দেয়া হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর দুয়ার উন্মোচন হতো বলে তিনি আশা করেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস