ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৩:৪১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ছবি তুলছিলো দুই কিশোর। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেষ্টায় তাদের ফেরত আনা হয়। শনিবার (২ আগস্ট) এ ঘটনা ঘটে।

আটক হওয়া কিশোররা হলো উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৭) এবং রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৮)।

বিজিবি সূত্র জানায়, আলীনগর সীমান্ত এলাকায় শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বেড়াতে গিয়ে ওই দুই কিশোর মূল সীমান্ত পিলার ১৮৪৫/এম এর নিকট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ঢুকে পড়ে। সেখানেই তারা মোবাইলে ছবি তুলছিলো। তখন বিএসএফের টহল দল তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবি বিএসএফের সাথে যোগাযোগ করলে রাত ১১টার দিকে চাতলাপুর অভিভাষণ তদন্ত কেন্দ্র দিয়ে দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় তাদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।

ফেরত আসার পর কিশোররা জানায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিলো। আটক অবস্থায় বিএসএফ তাদের কোনো নির্যাতন করেনি। পরে কুলাউড়া থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় অনুপ্রবেশ আইনে মামলা দায়েরর পর দুই কিশোরকে আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান