ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে মাকে মারধর টাকা স্বর্ণ লুটপাট থানায় অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৫৪

রাজশাহীর তানোরে জামায়াত নেতা ছেলের বিরুদ্ধে মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা শিলা বেগম(৪৫)। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে। জামায়াত নেতার এমন মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাটের জঘন্য ঘটনায় এলাকাজুড়ে বইছে সমালোচনার ঝড়। 

জানা গেছে, বেলপুকুরিয়া গ্রামের দেলোয়ার প্রামাণিকের পুত্র নাহিদ আক্তার(৩২) এবং তার স্ত্রী আলেয়া খাতুন (২৪) সহ আরো অজ্ঞাত আসামীরা তার মাকে মারপিট করে মা শিলা বেগম (৪৫)'র মুখের উপর নিচের সবগুলো দাঁত ভেঙ্গে দিয়েছে। ছেলে নাহিদ ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হওয়ায় তার ক্ষমতার দাপটে অতিষ্ঠ তার অসহায় মা শিলা বিবি। অসহায় শিলা বেগমের অভিযোগ, গতকাল (৩ আগস্ট) সে বাড়িতে না থাকার সুযোগে তার ছেলে ও ছেলের বউ মিলে তার ঘর থেকে ৩৫মন ধান ও গলার হাড়,হাতের ব্যাচ লাইট,কানের দুল ৩ জোড়া,২টি আংটি,১টি স্বর্ণের চেইন,চাঁন্দির নুপুর ২ জোড়া চুরি করেন। যার আনুমানিক বাজারমূল্য ৪লক্ষ ৮০হাজার টাকা। 

এতে করে চুরির বিষয়ে ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছেলে ও ছেলের বউ মিলে মা শিলা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে শিলা বেগমের মুখের সবগুলো দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে শিলা বেগমের সবগুলো দাঁত বেঁধে দিয়েছে চিকিৎসক। মা শিলা বেগম আরো বলেন,দীর্ঘদিন ধরে তার ছেলে নাহিদ আক্তার মায়ের উপরে সম্পত্তির জন্য অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন। ইতিপূর্বে তানোর ইসলাহিয়া মাদ্রাসার সুপার মকছেদ আলী আমাকে মারধরের ঘটনায় সামাজিক ভাবে মিমাংসা করেও দিয়েছেন। তার পরেও থামেননি ছেলের নির্যাতন। আমি থানায় অভিযোগ করেছি,আমি আসামীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর পৌরসভার ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাহিদ আক্তারের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ