ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৫৫

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট – বায়েজীদ লিংক রোড জঙ্গল লতিবপুর  এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং এ সময় একজনকে  এক লক্ষ টাকা জরিমানা করা হয়।  

রবিবার ( ৩ জুলাই) দুপুর ৩ টা সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার বায়েজিদ লিংক রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

উক্ত অভিযানে পাহাড় কর্তনে অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় অমিত আইচ নামক এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করে এবং তা তাৎক্ষণিক আদায় করে স্থাপনা উচ্ছেদ করা হয়।এছাড়া তিনি ভবিষ্যতে পাহাড় কাটবেন না মর্মে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।

ম্যাজিস্ট্রেট আন্দুল্লাহ আল মামুন বলেন, পাহার কাটার দায়ে এক জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনি স্বীকারোক্তি দিয়েছেন ভবিষৎতে আর পাহাড় কাটবেনা। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন