ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:৪০

মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত শরীফ আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শরীফ সিলেটের বিয়ানীবাজার উপজেলার (বৈরাগীবাজার) খাশিবরন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে। বর্তমানে সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় বসবাস করছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই বড়লেখা পৌরসভার তেলীগুল এলাকার ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠানে পরিবারের সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যান। ওই সময় দোতলা বাড়ির প্রতিটি কক্ষে তালা দেওয়া ছিল। এই সুযোগে চোরের দল ঘরে ঢুকে দুটি স্বর্ণের বালা, একটি জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন, একটি ব্রেসলেট, নগদ এক লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ মার্কিন ডলারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। পরিবারের সদস্যরা দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে পেছনের ফটক ও ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরে তছনছ অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমদ বড়লেখা থানায় মামলা করেন।

মামলার পর বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার ও এএসআই ফজলে আজিম সিসি ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করেন। এরপর পুলিশ শরীফের অবস্থান শনাক্ত করে। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা  বলেন, গ্রেপ্তারকৃত শরীফের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকার মধ্যে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান