মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাদারীপুর ডাসার উপজেলাসহ শহর ও আশেপাশের এলাকাগুলো—যেমন মহল্লা, প্রধান সড়ক, অফিস-আদালত, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, হাট-বাজার এবং বিভিন্ন মার্কেট এলাকায়—অসংখ্য কুকুরের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। এদের মধ্যে অনেক কুকুরই অত্যন্ত হিংস্র প্রকৃতির হওয়ায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনচালকরা।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাইসাইকেল বা মোটরসাইকেলচালক, নারী ও শিশুরা এদের আক্রমণের শিকার হচ্ছেন। অনেক সময় রাস্তায় চলন্ত রিকশা বা বাইকের পেছনে ধাওয়া দিয়ে কুকুরের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
গতকাল (০২ আগস্ট ২০২৫) রাতে এরকমই একটি দুর্ঘটনার শিকার হন এশিয়ান টেলিভিশনের ডাসার উপজেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক হেদায়েত হোসেন খান। তিনি বাড়ি ফেরার পথে কুকুরের কারণে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তাঁর চোখের ওপর তিনটি সেলাই পড়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি চরম শারীরিক যন্ত্রণা ভোগ করছেন।
এছাড়া কুকুরের কারণে মাদারীপুরে উপজেলাগুলোতে অনেক বাইকচালক ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, কিছু বছর আগে পৌরসভার পক্ষ থেকে কুকুরদের ভ্যাকসিন দেওয়া হতো, কিন্তু বর্তমানে সে কার্যক্রম বন্ধ রয়েছে। আবার আগে কোনো সময় কুকুর নিধনের উদ্যোগও নেওয়া হয়েছিল, যদিও সেটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে সমালোচিত হয়েছিল।
জনসাধারণের পক্ষ থেকে দাবি করা হচ্ছে—কুকুর মারার পক্ষে না গিয়েও, তাদের নিয়ন্ত্রণে আনার জন্য টিকাদান ও হিংস্রতা হ্রাসকারী ওষুধ প্রয়োগের ব্যবস্থা করা হোক। কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন, এই কুকুরগুলোর একটি নির্দিষ্ট এলাকায় বা বনাঞ্চলে স্থানান্তর করারও।
অন্যদিকে, জলাতঙ্ক রোগের আশঙ্কায় কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য ভ্যাকসিন সরবরাহ নিয়েও জটিলতা রয়েছে। সরকারি হাসপাতালে ভ্যাকসিন না থাকায় অনেকেই চড়া দামে বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটে প্রশাসন, জেলা কর্তৃপক্ষ, পৌরসভা এবং প্রাণিসম্পদ বিভাগ তথা পশু হাসপাতালের কাছে জোর দাবি জানানো হয়েছে—অবিলম্বে এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি সাধারণ জনগণকেও মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতিতে চলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জনগণের জীবন রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।
এমএসএম / Aminur
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত