ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৫ রাত ১০:৪৩

কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কৃষি খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন ২০২৫। সোমবার দিনব্যাপী হোটেল কক্সটুডের হল রুমে অনুষ্ঠিত জমকালো এ পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।

“সোনার দেশের সোনালী মাঠে, কৃষকের পাশে সব সময়” এই প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  ড. মুক্তার আহমেদ সরকার।

প্রধান অতিথি সুস্মিতা আনিস বলেন, “আমাদের প্রতিটি ডিলার এসিআই এর মূল চালিকাশক্তি। তাঁদের সহযোগিতায় আমরা আজ দেশের কৃষি ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর ও টেকসই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে পেরেছি। আমরা পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রতিটি ধাপে কাজ করছি, এবং সামনে আরও উদ্ভাবনী ফর্মুলেশন ও রেগুলেটরী কার্যক্রম শুরু হয়েছে যা ভবিষ্যতের কৃষির রূপ বদলে দেবে।”

অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ার এর গুণগত মানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির বালাইনাশক ফর্মুলেশন, কৃষকের চাহিদাভিত্তিক নতুন পণ্য উন্নয়নের পরিকল্পনা, উপযোগী জৈব ও পরিবেশ বান্ধব পণ্যেও গবেষণা, বিশ্বমানের গবেষণাগার ও মাঠপর্যায়ে ট্রায়াল কার্যক্রম উপস্থাপন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিআই ক্রপ কেয়ার এর সিনিয়র জেনারেল ম্যানেজার (আরএএন্ডপিডি) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুর রহমান , জেনারেল ম্যানেজার (সেল্স) মো: আসাদুজ্জামান মাসুদ। এছাড়াও এ সম্মেলন আরো উপস্থিত ছিলেন হেড অফিস ও বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, জোনাল হেডসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

পরিবেশকদের সাথে মতবিনিময়, ভবিষ্যৎ বাজার কৌশল ও কৃষি উদ্ভাবন নিয়ে মুক্ত আলোচনা পর্ব ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বছরের সেরা ডিলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। এসিআই ক্রপ কেয়ার উন্নতমানের কৃষিপণ্য শুধুই বিক্রয় নয়, বরং কৃষক ও পরিবেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে।

এমএসএম / এমএসএম

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন