নাঙ্গলকোটের বক্সগঞ্জ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান,সিনিয়র শিক্ষক শহিদুল আলম ভূঁইয়া, অভিভাবক সদস্য মনির হোসেন, অভিভাবক মাষ্টার পেয়ার আহমেদ, মাষ্টার জাহেদা আক্তার, মো. ইয়াছিন, জসিম উদ্দিন ভূঁইয়া,তাজ উদ্দিন আহমেদ, ইমাম হোসেন প্রমুখ।
সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মানোন্নয়নে উৎসাহ যোগাতে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সাফলতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি একজন গর্বিত মাতাকে বিশেষ সন্মননা ক্রেস্ট প্রদান হয়। সভায় বিদ্যালয়েল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ