বালাগঞ্জ থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে
সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান করার জন্য গতকাল মঞ্চ নির্মাণ কাজ সম্পন্ন করে রেখেছে। বালাগঞ্জ থানার ২০০ মিটারের মধ্যে মঞ্চ তৈরী করেছে, অনুষ্ঠান শুরু হওয়ার কথা আজ ০৫ আগস্ট দুপুর ২টায়। সকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুলের ফেসবুক লাইভ থেকে জানা যায় বিএনপির নির্মিত মঞ্চে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিষয়টি। প্রশ্ন উঠেছে থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে ?
জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনা বিদায় ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। আনুমানিক ভোর ৪ দিকে মঞ্চে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। এদিকে মঞ্চে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা-উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন প্রমুখ।
সিলেট জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, বিএনপির মঞ্চে আগুন দিয়ে শান্ত বালাগঞ্জ কে অশান্ত করার পায়তারা করেছে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। পুলিশের আশকারা পেয়ে বহু মামলার আসামী ডেবিলরা প্রকাশ্য চলাফেরা করছে, আজ আমাদের মঞ্চে আগুন দিয়েছে। প্রশাসন দ্রুত এর কোনো ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলা বিএপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ডেভিলদের এমন কাজে আমাদের নেতৃবৃন্দ খুবই ক্ষুব্ধ। তাদেরকে শান্ত করার চেষ্টা করছি। পুলিশের ভূমিকা দেখে আমরা সন্দিহান, আশাহত!
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত