জয়দেবপুর জংশনে শহীদ মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন কর্নারটি উদ্বোধন করেন।
এ কর্নার থেকে ট্রেনের সাধারণ যাত্রী ও স্থানীয়রা তাদের পিপাসা মিটানোর জন্য বিনামূল্যে সুপেয় পানি পান করতে ও নিতে পারবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধ আন্দোলনকারীদের জন্য পানি ও বিস্কুট নিয়ে বলে যাচ্ছিলেন, পানি লাগবে কারো? পানি? মুগ্ধর পানি নিয়ে ফেরি করার এ ভিডিও সে সময় আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। তার মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল দেশজুড়ে। মুগ্ধর সেই পানি বিতরণের স্মৃতিকে ধারণ করার জন্যই এ উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
কর্নারটি উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষ ও স্টেসনে আগত যাত্রীদের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে মানুষকে সুপেয় পানি প্রদানের জন্য কর্নারটি নির্মাণ করেছে।
স্টেশনে যাত্রীরা ও স্থানীয়রা জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বাংলাদেশে রেলওয়ে স্টেশনগুলোতে বিশুদ্ধ পানির খুব অভাব। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্নারটি নির্মাণ করায় সাধারণ যাত্রী ও স্থানীয় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা অনেকটা পুরণ হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ