গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে এ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করেন। বিজয় র্যালীটি সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে বের হয়ে সাটুরিয়ার বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. নুরতাজ আলম বাহারসহ আরো অনেকে। এসময় জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি আরও বলেন, ১৭ বছরের দুঃশাসন জুলুম নির্যাতনের পরও বিএনপির নেতা কর্মীরা দল থেকে সরে যায়নি। সকল দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সকলকে আহ্বান করেন তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার