ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে সিদ্দিকুর হত্যা: র‌্যাব-১ এর প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৩:৫৮

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার বন্ধন কমিউনিটি সেন্টার সংলগ্ন ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৬) নিহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ইমরান (৩০)কে গ্রেফতারের পর র‌্যাব-১ এক জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এই ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ঘটনার বিবরণ
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নিহত সিদ্দিকুর রহমান পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডে বসবাস করতেন। গত শনিবার (৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে তিনি কর্মস্থল কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হলে ফ্লাইওভারের উপরে ছিনতাইকারী ইমরান তার পথরোধ করে।
মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সিদ্দিক বাধা দেন। এসময় ইমরান তার কাছে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতে তিনটি আঘাত করে মোবাইল ছিনিয়ে নেয়। ছুরিকাঘাতে মারাত্মক রক্তক্ষরণে সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছে মারা যান।
র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে পালানোর সময় ইমরানের জুতায় সিদ্দিকের রক্ত লেগে যায়। দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে সে ঘটনাস্থলের সিঁড়িতেই ছুরি ও রক্তমাখা জুতাজোড়া ফেলে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে গিয়ে লুকায়। পরে কোনাবাড়ীতে গিয়েও আবার মাজার বস্তিতে ফিরে আসে। ছিনতাইকৃত মোবাইলটি সে স্থানীয়ভাবে ১,০০০ টাকায় বিক্রি করে।
গ্রেফতার অভিযান ঘটনার পর র‌্যাব-১ এর সিপিসি-২ উত্তরা দল ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে তারা ইমরানকে শনাক্ত করে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫:৪৫ মিনিটে কুখ্যাত মাদক স্পট ‘মাজার বস্তি’ এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করে র‌্যাব। একইসঙ্গে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, “র‌্যাব সবসময় চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে। এই ঘটনাতেও দ্রুততম সময়ে তদন্ত ও অভিযান পরিচালনা করে মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারকৃত আসামির পরিচয় নাম: ইমরান (৩০), পিতা: ইউনুস তালুকদার, মাতা: ময়না বেগম, ঠিকানা: কড্ডা কালাকুর, থানা—কোনাবাড়ী, গাজীপুর মহানগর র‌্যাবের ভাষ্য অনুযায়ী, তিনি একজন পেশাদার ছিনতাইকারী। তার কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—ঘটনাস্থলে ব্যবহৃত ছুরি ও ১ জোড়া জুতা।
আইনগত প্রক্রিয়া ঘটনা সম্পর্কিত একটি হত্যা মামলা ইতোমধ্যে টঙ্গী পূর্ব থানায় ৬ ডিসেম্বর রাত ৮:৩০টায় দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ইমরানকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Aminur / Aminur

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন