গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লাখ মানুষ বসবাস করেন। এর মধ্যে মাত্র ৫ শতাংশ অপরাধী শ্রেণির মানুষ। এই ৫ শতাংশ অপরাধীদের দমনে পুলিশ ও সাংবাদিক সমাজকে একসাথে কাজ করতে হবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে সংবাদমাধ্যমকে পুলিশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ আনিসুর রহমান, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম, সময় টেলিভিশনের জয়ন্ত শিরালী,দেশ টেলিভিশনের শেখ জাবেরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবরের পলাশ সিকদার, দৈনিক সকালের সময়ের গোলাম রব্বানীসহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় ও মুক্ত আলোচনায় অংশ নেন।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ