ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অভিমান করে কিশোরীর আত্মহত্যা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ৩:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক অভিমানের জেরে মোছাঃ আদুরি খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা হতো। এতে মনঃক্ষুণ্ণ হয়ে আদুরি সবার অগোচরে নিজের টিনের ঘরের দরজার ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।
কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা ধানগড়া ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
স্থানীয়রা জানান, পারিবারিক মানসিক চাপ ও দারিদ্র্যের কারণে মেয়েটি হতাশায় ভুগছিল। তারা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে কিশোর-কিশোরীদের মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Aminur / Aminur

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ