ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:১৪

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের  বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনের দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের আগত বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা জড়ো হয়। পরবর্তীতে এক বিশাল আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে খোকসা বাস স্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, খোকসা পৌর বিএনপি নেতা ও খোকসা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী  রবিন রায়হান জসিম সহ আরো অনেকেই। 
এ সময় পৌর বিএনপি নেতা ও খোকসা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী রবিন রায়হান জসিম বলেন, আমরা প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে। বিজয়ের এক বছর পূরণ হলেও প্রত্যাশা পূরণে ব্যাপক ঘাটতি রয়েছে। রাষ্ট্রের সকল সেক্টরে সংস্কার চলছে, সামনে জাতীয় নির্বাচন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী ফ্যাসিবাদের বিচার। এখনো অনেক কিছু অর্জিত হয়নি, তবে যারা আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চায়,তাদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। 

আলোচনা শেষে খোকসা সহ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দো'আ করা হয়। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের