ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজউকের আলোচনা সভা ও দোয়া মাহফিল


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:২৫

 ৫ আগস্ট, মঙ্গলবার, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে। এ উপলক্ষে রাজউকের প্রধান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশের মঙ্গল কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজউকের সদস্য (পরিকল্পনা) আব্দুল কাদির বলেন, "৭১, ৪৭ এবং ৯০ সালের মতো ২০২৪ সালের গণঅভ্যুত্থানও বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে জনতার জাগরণ ছিল। আমাদের নিজেদের অবস্থান থেকে সঠিক কাজ করলেই দেশের উপকার হবে।" রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান বলেন, "বিগত ১৭ বছরে সাধারণ মানুষ প্রাণ খুলে কথা বলতে পারেনি। দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সকল পর্যায়ে আরও অনেক কাজ করতে হবে এবং জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে।"

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, "দেশের স্বার্থে কাজ করলে কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। আমি আজকের দিনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলব। প্রথম স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারিনি, তাই আমাদের জন্য এই নতুন স্বাধীনতা অতি জরুরি ছিল, যার পথ তৈরি হয়েছে গত ১৭ বছরে।" তিনি আরও বলেন, "২৪ সালের জুলাইয়ে সকল শ্রেণির মানুষ রাস্তায় নেমেছিল, তার ফলেই শোষণের অবসান হয়েছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং মাইলস্টোনের সম্মানিত শিক্ষিকাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা।" তিনি উপস্থিত সকলকে অন্যায়ের সাথে আপস না করার অনুরোধ জানান।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের মঙ্গল প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়। এসময় রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীর সততা ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রার্থনা করা হয়।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল