গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী জেলা প্রশাসন, বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকালে গোপালগঞ্জের জুলাই আন্দোলনে নিহত সাত শহীদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনকালে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়াত নেতা অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, অধ্যাপক রেজাউল করিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পাচুড়িয়া এলাকা থেকে একটি ‘বিজয় র্যালি’ বের করা হয়, যা পৌর পার্কে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় শহরে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে ছিল উৎসবমুখর ও শ্রদ্ধাভরে স্মরণীয় পরিবেশ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ