ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিপিবি রাজশাহী মহানগর সভাপতি কাইয়ুম , সম্পাদক লিটন


শোষণ, বঞ্চনা, বৈষম্য ও নির্যাতনের অবসান ঘটানোর প্রত্যয়ে নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), রাজশাহী মহানগর কমিটির সম্মেলনে আইয়ুব হোসেন খান কাইউম'কে সভাপতি ও অসীম সরকার লিটন'কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে৷ 

মঙ্গলবার ( ৫ আগষ্ট ) বেলা ১১ টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি এ সম্মেলনের উদ্বোধন করেন৷ সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় সিপিবি রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। 

সিপিবি রাজশাহী মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রেজা জেনু'র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, সিপিবি নেতা অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, মহানগর সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহীর প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, উদীচী রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, বাকবিশিস নেতা অসিত সাহা, কৃষক সমিতি নেতা রাজিব আহসান জিমি, হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা ফিরোজ হোসেন, রাবি ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক পরমা মোস্তফা ৷ স্বাগত বক্তব্য রাখেন সিপিবি রাজশাহী মহানগর সদস্য  সেলিনা বানু ৷ 

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক এই দিনে এই সম্মেলনের আয়োজন করার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি ঘোষণা করছে, বৈষম্যহীন সমাজ গড়ার যে তাগিদ শহীদের আত্মদানের মধ্য দিয়ে তৈরী হয়েছে তা বাস্তবায়ন করার লক্ষে কমিউনিস্ট পার্টি কাজ করে যাবে। তারা আরও বলেন, দেশের ভেতরে যেমন ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে লড়াই হয়েছে, একইভাবে কোনধরনের আধিপত্যকে দেশের মানুষ তথা বাঙালী জাতি তা গ্রহন করেনি। তেমনভাবে ভারতীয় আধিপত্যকে প্রতিহত করেছে, একইভাবে আগামী দিনে আমেরিকার যে ষড়যন্ত্র এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যে প্রচেষ্টা আছে তাকেও প্রতিহত করা হবে এবং বাংলাদেশে একটা শোষণমুক্ত, শ্রেণী বৈষম্য দূর করে একটা সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা কমিউনিস্ট পার্টি কায়েম করবে সেই লড়াই করছে। তারা সম্মেলনের সাফল্য কামনা করেন এবং রাজশাহীর জনগনকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

এর আগে সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে "জুলাই ২৪ এর অগ্নিমশাল অতিক্রম করবে ক্রান্তিকাল" স্লোগানে একটি সমাবেশ ও গণমিছিল করেন তারা। নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার মনিচত্বর হয়ে আলুপট্টি মোড়ে গণমিছিলটি শেষ হয়। এরপর উদীচী'র শিল্পীদের গাওয়া জাতীয় সংগীত ও ইন্টারন্যাশনাল সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক