ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কাউনিয়ায় বিএনপি'র হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির বিজয় র‍্যালি


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ২:৮

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় রেলিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে কাউনিয়া বাসস্টান মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ার শাহাদাত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশনারা রত্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, মধুপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আলম, সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মানিক সরকার,রাশেদুল ইসলাম,আব্দুল হামিদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ , ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফেরদৌস হাসান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসাব্বের, সদস্য সচিব মোসাব্বের আহমেদ কোয়েল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইন্তাজ আলী প্রমুখ। ছাত্র জনতার গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক