ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের হাতে নতুন ব্যাগ তুলে দিলেন ভারপ্রাপ্ত ইউএনও


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:২০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ। হঠাৎ করে এই উপহার পেয়ে বিদ্যালয়ের শিশুদের মুখে ফুটে ওঠে অপার আনন্দের হাসি।

আজ বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন ব্যাগ বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠা রত্ন বলেন, “আগে সবার ব্যাগ ছিল আলাদা। কেউ কেউ আবার ব্যাগই আনতে পারত না। এতে আলাদা করে বৈষম্য অনুভূত হতো। আজ সবার একই ব্যাগ হওয়ায় আমাদের অনেক আনন্দ লাগছে।”

তৃতীয় শ্রেণির ছাত্রী রাফি জানান, “আমার পুরনো ব্যাগ ছিঁড়ে গিয়েছিল। আজ নতুন ব্যাগ পেয়ে খুব ভালো লাগছে।”

শিক্ষার্থীদের এই আনন্দে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, গ্রামের অনেক পরিবারের পক্ষে নতুন ব্যাগ বা টিফিন বক্স কেনা সম্ভব হয় না। ইউএনও’র এই উদ্যোগে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে, স্কুলে উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।

তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক অধিকারী বলেন, “এটি শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আগে কেউ ছেঁড়া ব্যাগ নিয়ে আসত, কেউ আবার ব্যাগ ছাড়া স্কুলে আসত। এখন তারা গুছিয়ে স্কুলে আসছে।”

সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস বলেন, “উপজেলা প্রশাসনের এই সহায়তা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।”

ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহী করতে এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, অভাবের কারণে যেন কেউ স্কুলছুট না হয়। এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে এবং আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা হবে।”

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক