ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড বিএনপি- জামায়াতের বিশাল মিছিল


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:২৬

 স্বৈরাচার হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপির ও জামায়তের মিছিলে জনতার ঢল নামতে দেখাযায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে দলদুটি আলাদা  কর্মসূসি পালন করেন ।

মঙ্গলবার সকাল ১০টায়  সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে দলটির এই গণজমায়েত ছিল সীতাকুণ্ডে স্মরণকালের বৃহত্তম। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত মিছিলে ছিল বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের  সেক্রেটারি আবু তাহের, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দীন আজাদ ও ছাত্র সমন্নয়ক আসাদুজ্জামান আসাদসহ  প্রমুখ।

অন্যদিকে উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদরের সভাপতিত্বে বিকেল ৩ টায় শুরু হয় বিনপির জনসভা। সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন।

 হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে মুখরিত হয়ে  মাঠ প্রাঙ্গন। সমাবেশ স্থল ছাড়িয়ে লোকে লোকারণ্য হয়ে উঠে আশেপাশে এলাকা।  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় দুপুর থেকেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীদের মাঝে দেখাযায় বাঁধভাঙ্গা উল্লাস। পরে বিশেষ কারণে উপস্থিত না হওয়াই মন খুন্ন হন নেতাকর্মীরা।

  প্রধান অতিথি হিসাবে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য জহুরুল আলম জহুর, সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. মোরসালিন, উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা প্রমুখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন