ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড


ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা photo ইমদাদুল হক, ফরিদপুর উপজেলা
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ৪:৭

বুধবার পাবনার ফরিদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নকল দুধ উৎপাদনকারী কারখানার সন্ধান মেলে। জনৈক শফির মালিকানাধীন এই কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় সেখান থেকে দুজনকে আটক করা হয়।

আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রায় বিশ মণ নকল দুধ জব্দ করে জনসম্মুখে নষ্ট করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ফরিদপুর থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা করে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

কুমিল্লা নগরে ১০ হাজার অটোরিকশা চলাচলের উদ্যোগ , অতিরিক্ত হলে মোবাইল কোর্ট