সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়ছড়িতে মিছিল ও সমাবেশ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে জেলা-উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আদালত সড়ক হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক এর সঞ্চালনায় প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জহিরুল আলম,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস,সহ-সভাপতি কানন আচার্য প্রমূখ।
বক্তব্যে সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা,ঝুঁকিহীন পরিবেশসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়ে বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা দীর্ঘ হচ্ছে। একের পর এক সাংবাদিক হত্যা,নির্যাতনসহ মামলায় জর্জিরত হচ্ছে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠ বিচার হলে অপরাধীরা তাদের দু-সাহস দেখাতে পারতো না।
যারা দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে সে পেশাজীবি সাংবাদিকদের এ নির্মম হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাই অতিথের সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতসহ গতকাল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি এবং তার পরিবারকে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিক নেতারা। আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান